জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করলেন তৃণমূল নেতা রতন ঘোষ
দি নিউজ লায়ন ; তৃণমূলে ফের ভাঙনের ভ্রুকুটি। এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোপালনগরের সভা শেষ হতে না হতেই পদ ছেড়ে দলত্যাগের আভাস দিলেন এক তৃণমূল নেতা। উত্তর ২৪ পরগনার বনগাঁর ঘটনা। গোপালনগরের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন বুধবার আচমকাই জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের পদে থেকে সরে দাঁড়ালেন তৃণমূল নেতা রতন ঘোষ। যা ঘিরে জোর জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। বুধবার মমতার সভাতেও অনুপস্থিত ছিলেন তিনি।
জেলাশাসকের দফতরে পদত্যাগপত্র জমা জানা গিয়েছে, বুধবার বিকেলে বারাসতে এসে জেলা পরিষদ ও জেলাশাসকের দফতরে পদত্যাগপত্র জমা দেন ওই তৃণমূল নেতা। প্রসঙ্গত, তৃণণূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই দলের সঙ্গে যুক্ত ছিলেন রতন ঘোষ। সূত্রের খবর, দলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষোভ তৈরি হয়েছিল তৃণমূল নেতা রতন ঘোষের। জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের দায়িত্বে থাকলেও তিনি সম্মানের সঙ্গে কাজ করতে পারছিলেন না বলে তাঁর ক্ষোভ ছিল বলে জানা যায়। সেই কারণেই সম্ভবত ওই নেতা এই পদ থেকে সরে দাঁড়ালেন বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর সভা শেষ হতে না হতেই পদত্যাগ বনগাঁয় মুখ্যমন্ত্রীর সভা শেষ হতে না হতে এদিন বিকেলে আচমকাই সবার অলক্ষ্যে বারাসতে চলে আসেন বনগাঁর তৃণমূল নেতা ও জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রতন ঘোষ। জেলা পরিষদ ও জেলাশাসকের দফতরে পদত্যাগপত্র জমা দেন ওই তৃণমূল নেতা। তবে, এই নিয়ে তিনি মুখ খুলতে চাননি।

Post a Comment